কাল থেকে শুরু হচ্ছে বৃক্ষমেলা-২০১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বৃক্ষমেলা-২০১০। আন্তর্জাতিক বাণিজ্যমেলা প্রাঙ্গণে কাল সকালে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ বন বিভাগের প্রধান বনসংরক্ষক আবদুল মোতালেব জানিয়েছেন, এবারের বৃক্ষমেলায় ফলদ ও বনজ গাছের প্রদর্শনী হবে। এক মাসব্যাপী চলবে এ মেলা।বৃক্ষমেলা উপলক্ষে করে বন বিভাগের পক্ষ থেকে বছরজুড়ে সারা দেশে ৩৭টি বিভাগীয় রেঞ্জে সাড়ে পাঁচ কোটি টাকার গাছের চারা রোপণ করা হবে।পাশাপািশ অতীতে যাঁরা গাছ লাগিয়েছেন, তাঁদের মধ্য থেকে ১৬টি বিভাগে ৪৮ জনকে পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রী তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।