কাল থেকে ২৪ ঘণ্টা সম্প্রচারে যাচ্ছে বিটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আগামীকাল সোমবার থেকে ২৪ ঘণ্টা সম্প্রচার করবে। টেরিস্ট্রিয়াল সম্প্রচার যথারীতি সকাল সাতটা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলবে। বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক গোপাল চন্দ্র দেব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। আজ রোববার বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কাল দুপুর ১২টায় বাংলাদেশ টেলিভিশনের শহীদ মনিরুল আলম মিলনায়তনে ২৪ ঘণ্টা বিরতিহীন সম্প্রচার কর্মসূচির উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যসচিব হেদায়েতুল আল-মামুন।