কাল থেকে ৬৫ টাকায় চিনি পাওয়া যাবে: ট্যারিফ কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেছেন, ঢাকার বাজারে আজ রোববার থেকে সিটি গ্রুপ এক হাজার থেকে এক হাজার ২০০ টন, দেশবন্ধু সুগার মিল ১৫০ থেকে ২০০ টন চিনি সরবরাহ করবে। কমিশনের কার্যালয়ে মিল-মালিক ও মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে মুজিবুর রহমান বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তিনি আরও বলেন, সরকার ও মিল-মালিকদের যৌথ সভায় চিনির যে দাম নির্ধারণ করা হয়েছে, কাল সোমবার থেকে ঢাকা শহরে সেই দামে চিনি বিক্রি হবে।