কাল থেকে ‘গেরিলা উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক পুরস্কার পাওয়া গেরিলা ছবিটির ২৪টি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘গেরিলা উৎসব’ নামে এই প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস এবং মুক্তিযুদ্ধে নিজের বাস্তব অভিজ্ঞতা অবলম্বনে ছবিটি তৈরি করেছেন নাসির উদ্দীন ইউসুফ। কাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় উৎসবের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধে ১০জন বীর শহীদের জায়া ও সন্তানেরা। ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা, বেলা তিনটা ও সন্ধ্যা ছয়টায় এই প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে।এই আয়োজনের ব্যাপারে হাসান আরিফ বলেন, ‘বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। আশা করছি, এই উৎসবের দর্শক হবেন তরুণেরা, যাঁদের সমাগম যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে একটি সক্রিয় রায় বলে বিবেচিত হবে।’ পরিচালক নাসির উদ্দীন ইউসুফ জানান, ভারতের কলকাতায় আয়োজন করা হয়েছে ‘চলচ্চিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উৎসব’। উৎসবের শেষ দিন ১১ ডিসেম্বর দেখানো হবে গেরিলা। এছাড়া ১৪ ডিসেম্বর কেরালায়, ২৪ ডিম্বের আগরতলায় এবং ২৬ ডিসেম্বর মুম্বাই থার্ড আই এশিয়ান উৎসবে গেরিলা প্রদর্শিত হবে।