কাল দেশব্যাপী জামায়াতের হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাল মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। আজ সোমবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি প্রদানসহ অন্যান্য দাবিতে এই হরতালের ডাক দিয়েছেন। অন্যান্য দাবির মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, সারা দেশে নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি প্রদান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ। বিবৃতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সরকারের দুঃশাসন, সীমাহীন দুর্নীতি ও ইসলামী মূল্যবোধের ওপর আঘাতের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।