কাল দেশে চিকিৎসকদের দুই ঘণ্টা কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক এবং চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই) হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামীকাল রোববার সারা দেশে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত সরকারি ও বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন, শোকসভা ও শোকযাত্রা করা হবে। তবে, জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেই এসব কর্মসূচি পরিচালিত হবে।আজ শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান ও মহাসচিব মো. শারফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসসের। সংবাদ বিজ্ঞপ্তিতে সারা দেশের সব জেলা-উপজেলায় এই দাবিতে একই কর্মসূচি পালন করায় বিএমএ, স্বাচিপসহ সব প্রগতিশীল প্রতিষ্ঠানকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানান তাঁরা। গত বুধবার গভীর রাতে নিজের সরকারি বাসায় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক এবং স্বাচিপ ও বিএমএর নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিহত হন দুর্বৃত্তদের হাতে।