কাল নবম সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু
নবম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন কাল সোমবার বিকাল চারটায় শুরু হচ্ছে। অধিবেশন চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। গত বৃহস্পতিবার সংসদ ভবনে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের কার্য-উপদষ্টো কমিটির সভায় এ সদ্ধিান্ত নেওয়া হয়।এ অধিবেশন সংক্ষপ্তি হলেও বিভিন্ন দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এ অধিবেশনে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিল, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল, ফেৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, পরিবেশ সংরক্ষণ (সংশোধন) বিল, ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল, আর্থিক প্রতিষ্ঠান (সংশোধন) বিল, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিল, বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সংশোধন) বিল, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরাহা) বিল, বর্ডার গার্ড বাংলাদেশ বিল, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল, প্রবাসী কল্যাণ ব্যাংক বিল, পরিবেশ আদালত বিল ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিল পাস হতে পারে। এগুলোর মধ্যে ১০টি পুরোনো এবং পঁাচটি নতুন বিল রয়েছে।এ ছাড়া এই অধিবেশনের জন্য এ পর্যন্ত দুই হাজার ৫০২টি প্রশ্ন, ৭৪৯টি সদ্ধিান্ত প্রস্তাব, সাতটি মুলতবি প্রস্তাব ও ৭১ বিধিতে ৪০টি মনোযোগ আকর্ষণী নোটিশ জমা পড়েছে।সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে প্রধান বিরোধী দল বিএনপি এখন পর্যন্ত কোনো সদ্ধিান্ত নেয়নি। তবে বিএনপির মহাসচিব খোন্দকার দোলোয়ার হোসেন গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, আগামী মঙ্গলবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এ ব্যাপারে সদ্ধিান্ত নেওয়া হবে। বাসস।