কাল পদত্যাগ করবেন মেয়র মহিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী কাল বৃহস্পতিবার সকালে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পদত্যাগের পর নির্বাচন কমিশন কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেবেন। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনে অটোমেশন চালু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সিটি করপোরেশনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মেয়র সংক্ষিপ্ত বক্তব্যে তথ্য প্রযুক্তি ব্যবহারের সুবিধার কথা তুলে ধরেন এবং আগামীতে নগরীর গৃহকর আদায়সহ বিভিন্ন পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানান। তবে অনুষ্ঠানে তিনি সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আর কোনো কথা বলেননি। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব ও প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় চট্টগ্রাম সিটি করপোরেশনে এ অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে।