কাল পর্যন্ত সাগরে তেজস্ক্রিয় পানি ফেলবে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান কাল রোববার পর্যন্ত সাগরে তেজস্ক্রিয় পানি ফেলবে। এর আগে আজ শনিবার এ পানি ফেলা শেষ হওয়ার কথা বলা হয়েছিল। দেশটির পরমাণু নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। গত মাসে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে জাপানে ব্যাপক ক্ষতি ও হাজার লোক নিহত হয়। পাশাপাশি বিদ্যুত্ উত্পাদনে নিয়োজিত বেশ কয়েকটি পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে এবং সেগুলো থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে ওই এলাকায় পরিবেশ বিপর্যয়ের এক ভয়াবহ অধ্যায়ের সূচনা ঘটায়।ফুকুশিমা পারমাণবিক বিদ্যুেকন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, গত বৃহস্পতিবারের শক্তিশালী ভূমিকম্পে কাজে বিঘ্ন ঘটে। তাই সময়সীমা এক দিন বাড়ানো হয়েছে।তেজস্ক্রিয় পানি সাগরে ফেলার পদক্ষেপে চীনের উদ্বেগ প্রকাশের এক দিন পর জাপানের এ ঘোষণা এল। জাপানের নিউক্লিয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি এজেন্সির (এনআইএসএ) উপমহাপরিচালক হিদেহিকো বলেন, ‘কেন্দ্রটি থেকে পানি সরানোর কাজ আমরা চালিয়ে যাচ্ছি। কাল এ কাজ শেষ হবে বলে আমরা আশা করছি।’ প্রকৌশলীরা বলছেন, পারমাণবিক কেন্দ্রের ক্ষতিগ্রস্ত চুল্লিগুলোর নিয়ন্ত্রণে অনেক কাজ বাকি। চুল্লিগুলোয় স্থিতিশীলতা আনতে কয়েক মাস সময় দরকার। এ ছাড়া কেন্দ্রটির তেজস্ক্রিয় পদার্থ পরিষ্কারেও কয়েক বছর সময় লাগতে পারে।জাপানি বার্তা সংস্থা কিয়োদো জানায়, পরমাণু চুল্লি নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা করপোরেশন ক্ষতিগ্রস্ত ছয়টি চুল্লির মধ্যে চারটি সরিয়ে নিতে ১০ বছরের একটি পরিকল্পনার প্রস্তাব দিয়েছে। তবে সরকার দ্রুত সংকট নিরসনে সুনির্দিষ্ট রোডম্যাপের কথা বলছে।