কাল পশ্চিমবঙ্গ বিধানসভার ৫ম দফায় ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কাল শনিবার চারটি জেলার ৩৮টি আসনে ভোট গ্রহণ করা হবে। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট হচ্ছে ছয় দফায়। এর আগে চার দফায় ২৪২টি আসনের ভোট নেওয়া হয়েছে। কাল নেওয়া হবে ৩৮টি আসনে। বাকি ১৪টি আসনের ভোট নেওয়া হবে ১০ মে। এরপর ফলাফল ঘোষণা হবে ১৩ মে। কাল পশ্চিম মেদিনীপুরের ১২টি, বাঁকুড়ার নয়টি, পুরুলিয়ার পাঁচটি এবং বর্ধমানের ১২টি আসনে ভোট গ্রহণ করা হবে। এতে অংশ নেবে ৭৪ লাখ ১৭ হাজার ৭২৩ জন ভোটার। প্রার্থী ২৭২ জন। এর মধ্যে পশ্চিম মেদিনীপুরে ৫৬, বাঁকুড়ায় ৪৯, পুরুলিয়ায় ৩৮ এবং বর্ধমানে ১২৯ জন প্রার্থী রয়েছে। এ নির্বাচনে চারটি জেলায় ২১৬টি ডিজিটাল ক্যামেরা, ৪৪১টি ভিডিও ক্যামেরা এবং ১৫০টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ভোট নেওয়া হবে নয় হাজার ৪২৫টি বুথে। এ নির্বাচনে চার জেলায় পুলিশের সঙ্গে অতিরিক্ত ৫২২ কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ান নিযুক্ত করা হয়েছে।উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র, কংগ্রেসের রাজ্য সভাপতি মানস ভূঁইয়া এবং পুরুলিয়ার সাবেক রাজা কে পি সিংদেও।