কাল বগুড়া-সিরাজগঞ্জে বিএনপির হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সোমবার সিরাজগঞ্জ ও বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন আদালত মঞ্জুর করায় এ দুই জেলায় হরতাল ডাকা হয়েছে।আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে হরতালের কথা জানিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রচার সম্পাদক হারুন আর রশিদ খান প্রথম আলো ডটকমকে বলেন, সন্ধ্যায় শহরের ইবি রোডের জেলা বিএনপি কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাল হরতাল ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর হরতালের সমর্থনে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।তারেককে দেশে আনতে পরোয়ানা জারির আবেদন মঞ্জুরদুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থ পাচার মামলায় তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক মোজাম্মেল হক আজ রোববার এ আবেদন মঞ্জুর করেন। দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন আবেদনটি করেন।আবেদনে বলা হয়, অর্থ পাচার মামলার দুই আসামির মধ্যে গিয়াসউদ্দিন আল মামুন বর্তমানে কারাগারে আছেন। তারেক রহমান শুরু থেকে পলাতক।