কাল বাজেট প্রস্তাবনা দেবেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কে বিএনপির দৃষ্টিভঙ্গি ও প্রস্তাবনা আগেই তুলে ধরবে দলটি। কাল সোমবার রাজধানীর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ প্রস্তাবনা তুলে ধরবেন।বিএনপির নেতাদের সূত্রে জানা গেছে, দলের কয়েকজন নেতা এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি প্যানেল আগামী বাজেট সম্পর্কে বিএনপির এ প্রস্তাবনা প্রণয়নে সহায়তা করেছেন।কাল বিকেল চারটায় অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সম্পাদক, পেশাজীবী, সিভিল সমাজের সদস্য ও বিদেশি মিশনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।