কাল বাধা দিলেই হরতালের হুমকি জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে কাল বুধবার জামায়াতে ইসলামী যে কর্মসূচির ঘোষণা দিয়েছে, তাতে কোনো বাধা দিলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে দলটি। বায়তুল মোকাররমের উত্তর সড়কে কাল বেলা তিনটায় মিছিল ও সমাবেশ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জামায়াতের সঙ্গে ছাত্রশিবিরের এক যৌথসভায় সাংসদ ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ এ হুমকি দেন। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। গণমাধ্যমে পাঠানো দলের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, জনদুর্ভোগ লাঘব ও আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি দেশব্যাপী পালন করা হবে বলেও গণমাধ্যমে পাঠানো দলের বিজ্ঞপ্তিতে বলা হয়।