কাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। কাল শনিবার রাত সাড়ে আটটার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হবে। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাসহ আগামী দিনের আন্দোলনের নতুন কর্মসূচি ঠিক করা হতে পারে। আজ শুক্রবার খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বার্তা সংস্থা ইউএনবিকে এ কথা জানান। বৈঠকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন, সরকারের সংলাপের প্রস্তাবসহ নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।