কাল বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নগোজি ওকোনজো-আইওয়েলা তিন দিনের সফরে কাল মঙ্গলবার ঢাকা আসছেন।নগোজি ওকোনজো-আইওয়েলার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এটি তাঁর দ্বিতীয় সফর।বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।নগোজি ওকোনজো-আইওয়েলা পদ্মা বহুমুখী সেতু প্রকল্প এলাকা পরিদর্শন, এ প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং ১২০ কোটি মার্কিন ডলার আইডিএ ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়া তিনি চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাসস।