কাল ব্যাংকের কিছু শাখা খোলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল শনিবার কিছু বাণিজ্যিক ব্যাংক বন্দর ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসহ (ইপিজেড) কয়েকটি জায়গায় তাদের অনুমোদিত ডিলার (এডি) শাখা খোলা রাখবে।১২ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বীয় বিবেচনায় আগামীকাল শনিবার ছুটির মধ্যেও তাদের শাখা খোলা রাখার নির্দেশনা দেয়। ঈদের আগে সাধারণ মানুষের লেনদেনের সুবিধার জন্য কিছু বাণিজ্যিক ব্যাংক বন্দর ও ইপিজেডসহ কয়েকটি জায়গায় তাদের এডি শাখা খোলা রাখবে বলে জানিয়েছে। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকগুলো খোলা থাকবে বলে জানা গেছে।