কাল ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জে উপনির্বাচন ও ১২ পৌরসভায় নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনে সংসদের উপনির্বাচন ও ১২টি পৌরসভায় কাল বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ১২৬টি ভোটকেন্দ্রে ভোটার-সংখ্যা হলো তিন লাখ ১০ হাজার ২৩৮।হবিগঞ্জ-১ আসনের ১৭৫টি ভোটকেন্দ্রের ভোটার-সংখ্যা ৩০ হাজার ১৪৭ জন।ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনে যাঁরা নির্বাচন করছেন, তাঁরা হলেন নিয়ামুল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এম ইউনুস মিয়া (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি), এম খালেদ হোসেন মাহবুব (বিএনপি), এম রেজাউল ইসলাম ভূঁইয়া (জাতীয় পার্টি) এবং আর এ এম ওবায়দুল মুক্তাদির চৌধুরী (আওয়ামী লীগ)।হবিগঞ্জ-১ আসনে নির্বাচন করছেন—মনমোহন দেবনাথ (কৃষক শ্রমিক জনতা লীগ), এম মুশফিক হোসেন চৌধুরী (আওয়ামী লীগ), মাওলানা আবদুল মালিক চৌধুরী (জামায়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ), মুহাম্মদ আবদুল মুমিন চৌধুরী (জাতীয় পার্টি), শেখ আবদুল কাইয়ুম (খেলাফতে মজলিশ) এবং শেখ সুজাত মিয়া (বিএনপি)।ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ লুত্ফুল হাই ও হবিগঞ্জ-১ আসনের দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে এই দুটি আসনে উপনির্বাচন হচ্ছে।এদিকে, বিএনপি দুই উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেনাসদস্য নিয়োগের দাবি জানিয়েছে আবারও। আজ বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাত্ করে এ দাবি জানায় বলে জানা গেছে।অন্যদিকে, কাল ১২টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো পার্বতীপুর, মাগুরা, চরফ্যাশন, মাধবদী, জাজিরা, মদন, মাদারীপুর, দাগনভূঞা, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ ও চকরিয়া।এই ১২টি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৪ জন প্রার্থী। আর কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংরক্ষিত আসনে ১৭৫ জন প্রার্থী এবং সাধারণ আসনে ৫৮৭ জন প্রার্থী। ইউএনবি।