কাল ভাইফোঁটা ও রাখিবন্ধন উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বিকেল চারটায় রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচার মেলা প্রাঙ্গণে ভাইফোঁটা ও রাখিবন্ধন উত্সব অনুষ্ঠিত হবে। ভাইফোঁটা ও রাখিবন্ধন উত্সব উদযাপন জাতীয় পর্ষদ আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ। প্রধান অতিথি থাকবেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়।প্রদীপ প্রজ্জলন ও রাখি পরানোর মধ্য দিয়ে এ উত্সবের উদ্বোধন করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন ভাইফোঁটা ও রাখিবন্ধন উত্সব উদযাপন জাতীয় পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম ও চেয়ারম্যান বুলবুল মহলানবীশ। প্রতিবছরের মতো এ বছরও ‘সম্প্রীতির বন্ধনে গড়ি নতুন পৃথিবী’ স্লে¬াগানকে সামনে রেখে এ উত্সব উদযাপিত হচ্ছে।উত্সবে বিভিন্ন সংগঠন ও শিল্পী সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন। সবার জন্য এ উত্সব উন্মুক্ত থাকবে। বাসস।