কাল মিসর যাচ্ছেন দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলযোগপূর্ণ লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম তদারকি করতে আগামীকাল শনিবার মিসরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।এদিকে, আজ শুক্রবার একই উদ্দেশ্যে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসও তিউনিসিয়ায় যাত্রা করবেন বলে জানা গেছে।আজ মিজারুল কায়েস পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘লিবিয়া সীমান্ত অতিক্রম করে মিসর সীমান্তের আল সালুম চেকপয়েন্টে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের অবস্থা প্রত্যক্ষ করতে পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল মিসরের আলেকজান্দ্রিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।পররাষ্ট্রসচিব বলেন, একই উদ্দেশ্যে তিনি লিবিয়ার সঙ্গে সীমান্ত থাকা অপর দেশ তিউনিসিয়ার উদ্দেশে যাত্রা করবেন।—বাসস।