কাল যুক্তরাষ্ট্রে পৌঁছবেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কাল শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছবেন। সফরকালে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরে কর্মকর্তা পর্যায়ে একটি বৈঠক এবং মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের একাধিক সদস্যের সঙ্গে সাক্ষাত্ করবেন।খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে নিউইয়র্ক ও ওয়াশিংটনে দুটি পৃথক সংবর্ধনা দেওয়া হবে। খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে দলের মধ্যে বিরোধ আপাতত কমেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে আগামী রোববার নিউইয়র্কের শেরাটন হোটেলে তাঁকে সংবর্ধনা দেবেন। এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত নেতা-কর্মীরা নিউইয়র্কে জড়ো হতে শুরু করেছেন। কাল বিকেলে জেএফকে বিমানবন্দরে খালেদা জিয়াকে বিপুল আয়োজনে স্বাগত জানানারও উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৭ মে খালেদা জিয়া লন্ডন হয়ে ঢাকার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। প্রসঙ্গত, দেশে সরকারের দলীয়করণ, মানবাধিকার পরিস্থিতির অবনতি ও মধ্যবর্তী নির্বাচনের দাবি নিয়ে খালেদা জিয়া প্রবাসে সমাবেশগুলোতে বক্তব্য রাখছেন।