কাল রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার রংপুর যাচ্ছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তাঁর প্রথম রংপুর সফর।প্রধানমন্ত্রী জেলার গঙ্গাচড়া উপজেলার পানাপুকুরে সেনাবাহিনীর শীতকালীন মহড়ার উদ্বোধন ও পর্যবেক্ষণ করবেন। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও নতুন জেলা প্রশাসক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেলা দুইটার দিকে প্রধানমন্ত্রী জিলা স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এই জনসভার প্রচার চালানো হলেও আজ শুক্রবার প্রচার করা হয়, এটি মহাজোটের জনসভা। এ জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ একই মঞ্চে বক্তব্য দেবেন।