কাল রংপুরে হরতাল ডেকেছে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে আগামীকাল বুধবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি ও যুবদল। জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল করিম ওরফে মিলন হত্যার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।গত সোমবার রাতে রংপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনের মোড়ে সন্ত্রাসীরা রেজাউলকে কুপিয়ে হত্যা করে। রেজাউলের বাড়ি নগরের পাশারিপাড়ায়।প্রথম আলো ডটকমকে দেওয়া জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনের ভাষ্য, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি ও যুবদলের পক্ষ থেকে যৌথভাবে আজ মঙ্গলবার শোকযাত্রা, কাল আধাবেলা হরতাল, বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, ওই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।