কাল রাতে দুই ঘণ্টা ইন্টারনেট বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শনিবার দিবাগত রাত দুইটা থেকে চারটা পর্যন্ত বাংলাদেশ ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকবে। সিঙ্গাপুরের কাছে সাবমেরিন কেবলে (সি-মি-ডব্লিউ-৪) ‘পাওয়ার রিকনফিগারেশন’-এর (বিদ্যুত্ সংযোগ পুনর্বিন্যস্ত করা) কাজে ওই সময় পূর্ব ও পশ্চিম বিশ্বের পুরো সংযোগ বন্ধ থাকবে। টানা চার দিন ধরে এ কাজ চলবে। তবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ও দুটি ইন্টারনেট গেটওয়ে সংস্থা বিকল্প ব্যবস্থা করায় বাংলাদেশ শুধু ওই দুই ঘণ্টাই বিচ্ছিন্ন থাকবে। তবে এ সময় স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের সঙ্গে যোগাযোগ সম্ভব হবে বলে বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানিয়েছেন।