কাল রাশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার রাশিয়া যাচ্ছেন। ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর রাশিয়ায় এটি তাঁর দ্বিতীয় সফর। খবর বাসসের।সফরকালে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে এক হাজার মেগাওয়াটের পরমাণু বিদ্যুেকন্দ্র স্থাপনসহ প্রতিরক্ষা, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সকাল নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। আশা করা হচ্ছে, বেলা তিনটা ১০মিনিটে বিমানটি মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।এর আগে ২০১০ সালের নভেম্বরে শেখ হাসিনা বাঘ সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক ফোরামের এক অধিবেশনে যোগ দিতে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ সফর করেন।প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, অ্যাম্বাসেডার অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম ওয়াহিদুজ্জামান।