কাল শাহ আমানত বিমানবন্দর খুলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল শুক্রবার প্রথম ভাগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়া হবে। বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার রবিউল ইসলাম প্রথম আলো ডটকমকে এ কথা জানিয়েছেন। বিমানবন্দরের ব্যবস্থাপক আরও জানান, বিমানবন্দরের রানওয়েসহ কারিগরি কিছু বিষয়ে তাঁদের কাজ করতে হবে। এ কারণে আজ বিকেল চারটা থেকে আগামীকাল দিনের প্রথম ভাগ পর্যন্ত বিমানের বেশ কয়েকটি ফ্লাইট (উড্ডয়ন ও অবতরণ) বাতিল করা হয়েছে। ‘মহাসেন’-এর কারণে গতকাল বুধবার বিকেল চারটা থেকে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।