কাল শিল্পী সমাবেশে রাজ্জাককে আজীবন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনভোজন নয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কাল শনিবার আয়োজন করেছে ‘শিল্পী সমাবেশ’। সংগঠনটির সাধারণ সম্পাদক মিশা সওদাগর জানান, কাল এই আয়োজনে রাজ্জাককে আজীবন সম্মাননা জানানো হবে। বিশেষ সম্মাননা দেওয়া হবে সোহেল রানা, আলমগীর, ববিতা, সুচরিতা, রোজিনা ও এ টি এম শামসুজ্জামানকে। একই সঙ্গে বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রবীণ চলচ্চিত্র সাংবাদিক আহমেদ জামান চৌধুরীকে। আর তাঁদের সবার হাতে সম্মাননা তুলে দেবেন এই সময়ের জনপ্রিয় শিল্পীরা। প্রতিবছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বনভোজনের আয়োজন করে। মিশা জানান, এবার তাঁরা এই বনভোজনকে বলছেন ‘শিল্পী সমাবেশ’। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের এই আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।আগামীকাল দিনব্যাপী এই শিল্পী সমাবেশের আয়োজন করা হয়েছে গাজীপুরের ভবানীপুরে।