কাল শেরেবাংলা ফজলুল হকের ১৩৭তম জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল মঙ্গলবার শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৩৭তম জন্মবার্ষিকী।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরেবাংলার জন্মবার্ষিকী উদযাপন করবে। উল্লেখ্য, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য শেরেবাংলা এ কে ফজলুল হক আজীবন সংগ্রাম করেছেন। অবিভক্ত ভারত থেকে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর শেরেবাংলা ফজলুল হক জনগণের অধিকারের কথা বিবেচনা করে কৃষক-শ্রমিক দল গঠন করেন। তিনি ১৯৪৭-এর আগে যুক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন। বিভিন্ন সংগঠনের উদ্যোগে আগামীকাল সকালে শেরেবাংলার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে।এ ছাড়াও সকাল সাড়ে আটটায় শেরেবাংলার মাজার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয় গণতান্ত্রিক লীগ ও সাধনা সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন যথাক্রমে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।এ ছাড়াও বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবে শেরেবাংলা জাতীয় স্মৃতি সংসদ, বিশ্ব বাঙালি সম্মেলন ও দক্ষিণ এশিয়া সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।—বাসস