কাল সব জেলা ও মহানগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালের পর আগামীকাল বুধবার ঢাকাসহ সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।আজ হরতাল শেষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কথা জানান।একই সঙ্গে সাম্প্রতিক সময়ে ‘গণহত্যায়’ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ৯ মার্চ বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা আদায় করা হবে।রিজভী দাবি করেন, গতকাল সোমবার ও আজ সারা দেশে তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ, র্যাব ও সরকারি সন্ত্রাসী বাহিনীর হামলায় চার শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া দুই দিনে নয় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে বিএনপির এই নেতা অভিযোগ করেন।