কাল সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে: শিক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন ‘একাত্তরের খুনি, ধর্ষণকারী ও মানবতাবিরোধীদের বাঁচানোর জন্য জামায়াত-শিবির যে হরতালের ডাক দিয়েছে, সেটা দেশের মানুষ মানবে না। এ জন্য আগামীকাল সোমবার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যথারীতি খোলা থাকবে।’আজ রোববার বিকেলে প্রথম আলো ডটকমকে শিক্ষামন্ত্রী এ কথা জানান। এ সময় তিনি বলেন, ‘আজ রোববারও হরতাল প্রত্যাখ্যান করে সিলেট ও কক্সবাজারে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সুতরাং কালও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।’ মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নতুন প্রজন্ম যে আন্দোলন শুরু করেছে, তার প্রতি পূর্ণ সমর্থন জানান মন্ত্রী। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জামায়াতের ডাকা হরতাল সত্ত্বেও কাল বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।