কাল সাংবাদিক এবিএম মূসার ৮০তম জন্মদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক এবিএম মূসার ৮০তম জন্মদিন কাল।জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবিএম মূসাকে কাল সোমবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান করা হবে বলে জানা গেছে।এবিএম মূসা জাতীয় প্রেসক্লাবের চারবার সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। জনপ্রিয় কলাম লেখক এবিএম মূসা একজন দর্শকপ্রিয় আলোচক এবং সংবাদ বিশ্লেষক হিসেবে বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করে যাচ্ছেন। বাসস।