কাল সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি কাল ২৪ মার্চ সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে। বিচার বিভাগকে ব্যবহার করে দলীয় স্বার্থ উদ্ধারে হীন চেষ্টার প্রতিবাদে এবং জিয়াউর রহমানকে হেয়প্রতিপন্ন করায় তারা এ কর্মসূচি ঘোষণা করেছে।আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আজ আমি কোনো প্রশ্নের উত্তর দেব না।’উল্লেখ্য, হাইকোর্ট গতকাল মঙ্গলবার কর্নেল তাহেরের গোপন বিচারকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন।বিভিন্ন তথ্য পর্যালোচনা করে রায়ে বলা হয়, তাহেরের তথাকথিত বিচার ও ফাঁসি দেওয়ার ঘটনা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। ওই বিচার ও হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ছিলেন জিয়াউর রহমান।