কাল সারা দেশে শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুলিয়ায় আগুনে পুড়ে পোশাককর্মীদের মৃত্যুর ঘটনায় কাল ২৭ নভেম্বর মঙ্গলবার সারা দেশে শোক পালন করা হবে। এদিন সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।সকালে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়। এ উপলক্ষে কাল দেশের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি তথ্যমতে, আশুলিয়ার পোশাক কারখানা তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে ওই কারখানায় আগুন লাগে।