কাল সিলেটে বিডিআর বিদ্রোহের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সুনামগঞ্জে সংঘটিত বিডিআর বিদ্রোহের বিচার-কার্যক্রম কাল শুক্রবার সকাল থেকে শুরু হচ্ছে।আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের আখালিয়া এলাকার সিলেট আঞ্চলিক বিডিআর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিডিআর কর্মকর্তারা এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে বলা হয়, কাল সকাল সাড়ে আটটায় বিডিআরের আঞ্চলিক সদর দপ্তর আখালিয়ায় স্থাপিত বিশেষ আদালতে এ বিচার কার্যক্রম শুরু হবে। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম বিশেষ আদালত-৩-এর সভাপতি হিসেবে বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। বিচার কার্যক্রম শুরু করার সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে।৮ রাইফেল ব্যাটালিয়ান সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম ঠাকুর প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং একই ব্যাটালিয়নের ডিএডি মো. আবদুল ওয়াহিদ বাদী হিসেবে আদালত বরাবরে অভিযোগ দায়ের করবেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৮ রাইফেল ব্যাটালিয়ান সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম ঠাকুর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর সাইফ, মেজর কোহিনূর আলম, চিকিত্সা কর্মকর্তা তানভীর আহমদ ও সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবদুল মজিদ।