কাল হরতালসহ হেফাজতের মাসব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ দফা দাবিতে কাল সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ও ৫ মে ঢাকা অবরোধের কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম।গতকাল মহাসমাবেশে হেফাজতের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণা করেন।হেফাজতে ইসলামের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ১১ এপ্রিল সিলেট, ১২ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া, ১৩ এপ্রিল ময়মনসিংহ, ১৮ এপ্রিল বরিশাল, ১৯ এপ্রিল ফরিদপুর, ২০ এপ্রিল খুলনা, ২৬ এপ্রিল চট্টগ্রাম, ২৯ এপ্রিল রাজশাহী, ৩০ এপ্রিল বগুড়ায় শানে রেসালত সম্মেলন। এর মধ্যে দাবি না মানলে ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি।