কাল ২৪ রাইফেল ব্যাটালিয়নের বিচার শুরু হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরের দরবার হলে ২৪ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের বিচার আগামীকাল বুধবার সকাল সাড়ে নয়টায় শুরু হবে।বিডিআরের কর্মকর্তারা জানিয়েছেন, বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বিচারকাজে সভাপতিত্ব করবেন। এর আগে পিলখানায় সদর ব্যাটালিয়ন ও ১৩ রাইফেল ব্যাটালিয়নের বিচার শুরু হয়।পিলখানার বিদ্রোহের ঘটনায় প্রথম মামলার বিচার শুরু হয় গত বছরের ২৪ নভেম্বর। ১৮ এপ্রিল ফেনীতে একটি বিদ্রোহের মামলার রায় ঘোষণা করা হবে। এটি হবে বিডিআর বিদ্রোহের কোনো মামলার প্রথম রায়।