কালই সংসদীয় দলের সভা শেষে অধিবেশনে যেতে পারে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সংসদীয় দলের সভা কাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। সভা শেষেই দলটি জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিতে পারে বলে কয়েকটি সূত্রে জানা গেছে।সূত্র জানায়, সংসদীয় দলের সভায় বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করতে পারেন। সব সাংসদকে এ সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। বেলা তিনটায় সভা অনুষ্ঠিত হবে বলে সাংসদদের জানানো হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক সাংসদ প্রথম আলোকে জানান, এখন পর্যন্ত সংসদে যোগ দেওয়ার ব্যাপারে বিএনপির অবস্থান ইতিবাচক। সে লক্ষ্যেই সংসদীয় দলের সভা আহ্বান করা হয়েছে।বিএনপির যুগ্ম মহাসচিব সাংসদ মাহবুবউদ্দিন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সংসদীয় দলের সভা আহ্বান করা হয়েছে। বিএনপি অধিবেশনে যোগ দেবে, এমন সিদ্ধান্ত নিয়ে এই সভা আহ্বান করা হয়নি। সভায় সাংসদদের মতামতের ভিত্তিতে সংসদে যোগ দেওয়া না-দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।