কালও হরতাল ডাকল জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে কাল বৃহস্পতিবারও সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।আজ বুধবার দুপুরে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। এ নিয়ে মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে এই সপ্তাহে টানা চার দিন হরতাল ডাকল জামায়াতে ইসলামী।মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আজ মুজাহিদকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের রায় ঘোষণার এক ঘণ্টার মাথায় হরতালের ডাক দেয় জামায়াত। দলটির ভাষায়, ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে মুজাহিদের বিরুদ্ধে ফাঁসির আদেশ ঘোষণার মাধ্যমে তাকে হত্যা করার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে’ এই হরতাল ডাকা হয়েছে।

সর্বশেষ সংবাদ শুনতে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন ২২২১