কালকিনি মাতালেন জেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনিতে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সংবর্ধনা শেষে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে কালকিনির কয়েক হাজার দর্শককে মাতিয়ে গেলেন নগর বাউল জেমস। ৩১ জানুয়ারি ব্যয়বহুল এই সংবর্ধনায় সকাল থেকে ৪০ জনের সাদা পোশাকে একদল ঢোলবাদক উপজেলার রাস্তাঘাট মাতিয়ে রাখেন। সংবর্ধনা শেষে সন্ধ্যায় শুরু হয় প্রথমে বাউল রফি মণ্ডলের গান, বিভিন্ন শিল্পীর নৃত্য ও ঢোলবাদকের নাচ। এরপর ধারাবাহিকভাবে চ্যানেল আই সেরাকণ্ঠের তিথি ও রাফসান, খুদে গানরাজ আশা, ক্লোজআপ তারকা বিউটি, ইত্যাদিখ্যাত শিল্পী নকুল কুমার বিশ্বাস গান পরিবেশন করেন। সবশেষে আসেন নগর বাউল জেমস।