কালকিনিতে অস্ত্রসহ ১৪ সন্ত্রাসী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় আসন্ন ইউপি নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিতে মাইক্রোবাসে করে যাওয়ার সময় দেশীয় অস্ত্র ও নির্বাচনের পোস্টারসহ ১৪ জন ভাড়াটে সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।আজ শুক্রবার সকালে থানা মোড়ে এ ঘটনা ঘটে।পুলিশের দাবি, সন্ত্রাসীরা এনায়েতনগর এলাকার চেয়ারম্যান প্রার্থী মাহাবুব আলম (দলিল উদ্দিন) তালুকদার ও সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী মমতাজ বেগমের ছেলে ইয়াহিয়া খানের লোক। তবে তাঁরা দলিল উদ্দিন তালুকদারের লোক নয় বলে দাবি করেছে তাঁর ভাই মোহাম্মদ আলী তালুকদার।পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিতে ভাড়া করা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে মাইক্রোবাসে চড়ে মাদারীপুর থেকে এনায়েতনগর এলাকায় যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ১৪ সন্ত্রাসীকে আটক করে পুলিশ।