কালকিনিতে উদীচীর সম্মেলন
‘যুদ্ধাপরাধীদের বিচার গণমানুষের অধিকার’-এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কালকিনি শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২৬ জুলাই সন্ধ্যায় কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।কালকিনি শাখা উদীচীর আহ্বায়ক খায়রুল আলমের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় পরিষদ সদস্য ও মাদারীপুর জেলা সংসদের সভাপতি খান মো. শহীদ। প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন কালকিন সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী। বক্তব্য দেন কালকিনি উদীচী শাখার যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন মাহমুদ, কেন্দ্রীয় পরিষদ সদস্য মসিউর রহমান, জেলা সংসদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি আনিসুর রহমান প্রমুখ।সম্মেলনে দেদারুল আলমকে সভাপতি ও মাজহারুল আলমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবৃত্তি করেন সালাউদ্দিন মাহমুদ। সংগীত পরিবেশন করেন নুশরাত জাহান মৌ, তুষার মাহামুদ, সুলতান মাহামুদ, রনি, উমা দাস, হোসেন শহীদ ও আনিসুর রহমান। নৃত্য পরিবেশন করেন রাফিয়া ও মিথিলা ফারজানা। সবশেষে সালাহউদ্দিন মাহমুদের রচনা ও পরিচালনায় যুদ্ধাপরাধী নাটক মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন জাহিদ হাসান, তপু, রণজিৎ, সাজ্জাদ, রকিব, সানোয়ার, সালাহউদ্দিন মাহমুদ, সঞ্জয় ও মাইনুল ইসলাম।