কালকিনিতে কাঠবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি উপজেলার কর্নপাড়া এলাকায় আজ শুক্রবার ভোরে একটি কাঠবোঝাই ট্রাক উল্টে চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রফিকুল ইসলাম জানান, ট্রাকটি কাঠ নিয়ে বরিশাল থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পথে কর্নপাড়ায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও তাঁর সহকারী নিহত হন। তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের লাশ থানায় রাখা হয়েছে।