কালকিনিতে খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অন্ধকার বিনাসী আলোকের আহ্বানে’ এই স্লোগান সামনে রেখে প্রজ্ঞা সৃজনী খেলাঘরের আসর খাসেরহাট শাখার প্রতিষ্ঠাবার্ষিকী ২১ জুলাই পালিত হয়েছে। খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল ও কলেজের মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শোভাযাত্রা, বিনা মূল্যে স্বাস্থ্যসেবা, রচনা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও আশরাফুল নাহারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলার জজকোর্টের এপিপি রওশনারা বেগম। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা খেলাঘর আসরের আহ্বায়ক শাহজালাল মিয়া। বক্তব্য দেন এম এ হাই, খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এ রাজ্জাক প্রমুখ। শেষে খেলাঘর আসরের খাসেরহাট শাখার সদস্যরা গান ও নৃত্য পরিবেশন করেন।