কালকিনিতে ছাত্রদের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঞ্চে বসা নিয়ে দুই ছাত্রের কথাকাটাকাটিকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার দুপুরের এ সংঘর্ষে পথচারীসহ পাঁচজন আহত হয়। এ সময় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং চারটি দোকানে হামলা চালানো হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলেজের বেঞ্চে বসাকে কেন্দ্র করে একাদশ শ্রেণীর ছাত্র তুহিন শিকদার ও আরিফ হোসেনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে ছাত্ররা দুই ভাগে বিভক্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পথচারী ব্র্যাক-কর্মী নান্না শিকদারসহ এক সেলুনের মালিক গোপাল, ছাত্র কাওছার, সাজ্জাদ ও রাজন আহত হয়। এ সময় কিছু ছাত্র কলেজের সামনের কয়েকটি দোকানে আশ্রয় নিলে অন্যপক্ষের ছাত্ররা ওই দোকানগুলোতে ইটপাটকেল ছোড়ে এবং সাটার ভাঙার চেষ্টা করে। এ সময় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে ছুটে এলে উভয় পক্ষ লাঠিসোঁটা ফেলে পালিয়ে যায়। পরিস্থিতি এখন শান্ত।’কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান বলেন, ‘এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ঘটনার সূত্রপাত ক্যাম্পাসে হলেও সংঘর্ষ হয় বাইরে। পুলিশ আসার পর ছাত্ররা পালিয়ে যায়।’