কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির ধান কাটাকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মিজান খান (২০) নামের একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রোববার সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে বাদল তালুকদার ও কাশেম তালুকদারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল।আজ সকাল নয়টার দিকে কাশেম তালুকদারের লোকজন জমিতে ধান কাটতে গেলে বাদল তালুকদারের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের ঘটনায় বাদল তালুকদারের দলের মিজান খান নিহত এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহত ভ্যক্তিদের কালকিনি ও মাদারীপুর হাসপাতালে এবং গুরুতর আহত অবস্থায় একজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে গ্রেপ্তার করেছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন শান্ত। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’