কালকিনিতে ‘বাসন’ মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে কালকিনি শিল্পকলা একাডেমির বৈশাখী মেলা মঞ্চে ১৪ এপ্রিল রাতে বাসন নাটক মঞ্চস্থ হয়। সেলিম আল দীনের রচনায় সালাহ উদ্দিন মাহমুদের পরিচালনায় আ জ ম কামালের নির্দেশনায় প্রথমা রঙ্গমঞ্চ নাটকটি পরিবেশন করে। এতে অভিনয় করেন টি এ কানন, আ জ ম কামাল, মিঠুন আচার্য, রকিবুল ইসলাম, সালাহ উদ্দিন মাহমুদ, নুসরাত জাহান, বি এ কে মামুন, নুরুদ্দিন আহমেদ, সোহরাব মাহমুদ, সালমান শাহীন ও জাহিদ হাসান।শিবচরে লালনসংগীত সন্ধ্যার আয়োজন: মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ উদ্যাপন উপলক্ষে ১৭ এপ্রিল সন্ধ্যায় সংস্কৃতিক অনুষ্ঠানে লালনসংগীত পরিবেশন করা হয়। উপজেলা চত্বরে বাউলসম্রাট লালনের জন্মভূমি থেকে আগত লালন একাডেমির শিল্পীরা অনুষ্ঠানে গান পরিবেশন করেন।