কালকের এইচএসসি পরীক্ষা শুক্রবারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় কাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।এই পরীক্ষা অনুষ্ঠিত হবে পরের দিন ১৮ মে শুক্রবার। সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে গণিত এবং অর্থায়ন ও উত্পাদন এবং বিপণন প্রথমপত্রের পরীক্ষা। আর বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে সমাজবিজ্ঞান ও সমাজকল্যাণ প্রথমপত্রের পরীক্ষা। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এস ওয়াহিদুজ্জামান আজ বুধবার সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে এই তথ্য জানান।