কালকের এইচএসসি পরীক্ষা ১৯ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা ১৯ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হবে।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম আজ বুধবার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।আগামীকাল অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের সকালের পরীক্ষা ১৯ এপ্রিল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কাল বিকেলের পরীক্ষা হবে শুক্রবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।আগামীকাল এইচএসসিতে অর্থনীতি, পদার্থ, ব্যবসায়নীতি ও প্রয়োগসহ সমমানের কয়েকটি পরীক্ষা হওয়ার কথা ছিল।এর আগে গতকাল মঙ্গলবারের অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ১৩ এপ্রিল করা হয়।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদসহ আরও কয়েকটি দাবিতে ১৮-দলীয় জোট গতকাল মঙ্গলবার ও আজ বুধবার টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে। আগামীকাল হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।