কালকের এইচএসসি পরীক্ষাও স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা হরতালের কারণে আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের কাল মঙ্গলবারের পরীক্ষা পেছানো হয়েছে। এ পরীক্ষা আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। আজ সোমবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলো অনলাইনকে এ তথ্য জানান।এ ছাড়া কারিগরি বোর্ডের অধীনে কালকের এইচএসসি (বিএম) পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম।হরতালের কারণে এর আগেও আটটি সাধারণ বোর্ডের অধীনে গতকাল রোববারের (২২ এপ্রিল) এইচএসসি পরীক্ষা পৌঁছানো হয়। এ ছাড়া আজকের কারিগরি বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন টেক্সটাইল পরীক্ষাও স্থগিত করা হয়।