কালকের এসএসসি পরীক্ষা শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমমনা কয়েকটি ইসলামি দলের ডাকা হরতালের কারণে আগামীকাল রোববারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা আগামী ১ মার্চ শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।সময়সূচি অনুযায়ী আগামীকাল এসএসসিতে রসায়ন, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।