কালকের এসএসসি পরীক্ষা ৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আগামীকাল বৃহস্পতিবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ শুক্রবার। ওই দিন সকাল নয়টায় পরীক্ষা শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান আজ বুধবার সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।সময়সূচি অনুযায়ী আগামীকাল এসএসসিতে সাধারণ বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা হওয়ার কথা ছিল।জাতীয় বিশ্ববিদ্যালয়ের কালকের পরীক্ষা শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আগামীকাল বৃহস্পতিবারের সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থহিত করা হয়েছে। এই পরীক্ষা হবে পরদিন শুক্রবার সকাল সাড়ে আটটায়। আজ রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রথম আলো ডটকমকে এই তথ্য জানান।